২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির নিয়মাবলী
আপনার সন্তানকে মাদরাসায় ভর্তি করার পূর্বে আপনার লক্ষ্য উদ্দেশ্য (নিয়ত) ঠিক করুন। আপনার লক্ষ্য উদ্দেশ্য যাতে হয় আল্লাহ ও তার রাসুল (সাঃ) কে খুশি রাজি করা এবং পরকালে নাজাতের উসিলা অর্জন করা।
- সন্তানকে মাদরাসায় ভর্তি করার পর বাড়িতেও মাদরাসার পরিবেশ তৈরী করা চেষ্টা করতে হবে।
- (যাতে বাড়িতে গেলে পর্দা ও আমলে সলেহ এর বিঘ্ন না ঘটে।)
- সন্তানকে মাদরাসায় ভর্তি করতে হলে আব্বা আম্মাকেও দ্বীনি পরিবেশে আসা অত্যন্ত জরুরী।
যদি আপনি উপরোক্ত শর্তাবলী জেনে বুঝে ভর্তি করতে সম্মত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ।
যা যা প্রয়োজন
ভর্তি প্রক্রিয়া
- ১০০/- টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
- ভর্তির সময় ছাত্রীর জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
- প্রয়োজনে প্রত্যয়ন পত্র বা ছাড়পত্র জমা দিতে হবে।
- প্রতিষ্ঠানের নির্ধারীত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
ফি সংক্রান্ত তথ্য
- ভর্তি ফি: 2200 টাকা
- মাসিক বেতন: (শ্রেণী অনুযায়ী) 600–1200 টাকা
- মাসিক খোরাকি: 2500 টাকা