Skip to content

Khadizatul Kobra Mohila Madrasha

ছাত্রী ভর্তির পূর্বে সম্মানিত অভিভাবকদের প্রতি

আপনার সন্তানকে মাদরাসায় ভর্তি করার পূর্বে আপনার লক্ষ্য উদ্দেশ্য (নিয়ত) ঠিক করুন। আপনার লক্ষ্য উদ্দেশ্য যাতে হয় আল্লাহ ও তার রাসুল (সাঃ) কে খুশি রাজি করা এবং পরকালে নাজাতের উসিলা অর্জন করা।

  • মেয়েকে মাদরাসায় ভর্তি করার পর বাড়িতেও মাদরাসার পরিবেশ তৈরী করার চেষ্টা করতে হবে।
  • (যাতে বাড়িতে গেলে পর্দা নষ্ট না হয়।)
  • মেয়েকে মাদরাসায় ভর্তি করতে হলে আব্বা আম্মাকেও দ্বীনি পরিবেশে আসা অত্যন্ত জরুরী।
  • ছাত্রীদের এবং মাদরাসার স্বার্থে কোন ধরনের নীতিমালা বা আইন করা হলে তা অবশ্যই পালন করতে হবে, দ্বিমত পোষন করা যাবে না।
  • রমযান মাসে অন্যান্য মাসের মতো মাদরাসার ভিতরেই থাকতে হবে।
  • বেফাকী জামাত কেন্দ্রীয় পরীক্ষা দেওয়ার পরে মাদরাসার বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
  • প্রতি বছর ভর্তির নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে।
  • ভর্তির সময় প্রকৃত অভিভাবক ছাত্রীকে সাথে নিয়ে মাদরাসায় উপস্থিত থাকতে হবে।
  • মাসিক বেতন ও খোরাকীর টাকা চলতি ইংরেজী মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  • নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে ব্যার্থ হলে ১০০ টাকা জরিমানা দিতে হবে। জরিমানার টাকা লিল্লাহ ফান্ডে জমা হবে।

যদি আপনি উপরোক্ত শর্তাবলী জেনে বুঝে ভর্তি করতে সম্মত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ।

http:// ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।